মালদায় টার্গেট তৃণমূল নেতা। জেলা পরিষদ সদস্যকে শুট আউটের চক্রান্ত,বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতা বুলবুল খানের, থানায় অভিযোগ দায়ের করেছেন বুলবুল। টিকিট নিয়ে মন্ত্রীর সঙ্গে গোষ্ঠী দ্বন্দ্বের ফল দাবি বিরোধীদের, দ্বন্দ্বের কথা মানতে নারাজ তৃণমূল। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
শার্প শুটার পাঠিয়ে বাড়ির সামনে খুনের চেষ্টা, সূত্র মারফত সেই চক্রান্তের খবর পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের তৃণমূল নেতা,আতঙ্কে পরিবার।


মালদার হরিশ্চন্দ্রপুরের দাপটে তৃণমূল নেতা বুলবুল খান। জেলা পরিষদের সদস্য রয়েছেন তিনি। এলাকায় অত্যন্ত প্রভাবশালী। বুলবুলের অভিযোগ তাকে খুনের জন্য বিহারের কিছু মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল চক্রান্ত করছে। ভাড়া করা হয়েছে শার্প শুটার। তারপরে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ইমেইল মারফত জানিয়েছেন মালদার পুলিশ সুপারকে। কিন্তু প্রশ্ন উঠেছে যদি অভিযোগ সত্যি হয়। তবে দাপুটে এই নেতাকে কারা খুনের চক্রান্ত করছে। কেনই বা চক্রান্ত করছে। এই নিয়ে ক্যামেরার সামনে স্পষ্ট বলতে চাননি ওই নেতা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *