তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক ও বর্তমান তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো তুফানগঞ্জ মহাবিদ্যালয়। ঘটনায় জখম উভয়পক্ষের দুই, চিকিৎসাধীন তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। অভিযোগ তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক সমীর দাস দলবল নিয়ে তুফানগঞ্জ মহাবিদ্যালযের সামনে থাকা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ধীমান দেউরি, সাগর বর্মন, সহ অন্যান্য কর্মীদের উপর হামলা চালায় ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ মহাবিদ্যালয়। তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ধীমান দেউরিকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করার পাশাপাশি ব্লেড দিয়ে তার পিঠে আঘাত করে বলে অভিযোগ। ঘটনায় প্রাক্তন সাধারণ সম্পাদক সমীর দাসের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে ধীমান দেউড়ি অভিযোগের ভিত্তিতে পুলিশ সমীর দাসের বাড়িতে তাকে গ্রেফতার করতে গেলে পাকায় নিজের মাথা নিজেই আঘাত করে ফাটিয়ে ফেলে তড়িঘড়ি তাকে নিয়ে আসা, হাসপাতালে। বর্তমানে সমীর দাস ও ধীমান দেউড়ি দুজনই তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন সমীর দাস তিনি বলেন কিছুদিন আগে তুফানগঞ্জ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সংসদ ঘরে ধীমান দেউরির মদ খাওয়ার ভিডিও ভাইরাল হয়। সেই ঘটনার প্রতিবাদ জানায় আমার গ্রামের লোক আজ আমি বাড়ি ফিরছিলাম সেই সময় ধীমান্তিউরী তার দলবল নিয়ে আমার উপর হামলা চালায়। তাহলে সূত্রে খবর অভিযোগের ভিত্তিতে সমীর দাস কে আটক করা হয়েছে যেহেতু সে এখন অসুস্থ রয়েছে সুস্থ হলেই তাকে গ্রেপ্তার করা হবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *