কুমারগ্রাম বিধানসভার ভল্কা বারবিশা ২ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান নয়টি পরিবারের। এমনটাই দাবি বিজেপি নেতাদের। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের ১০/১১৬ এবং ১১৭ বুথে এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয় বুধবার দুপুরে। তবে ভল্কা দুই অঞ্চল তৃণমূল সভাপতি ভিক্টর রায়ের দাবি তৃণমূলের কেউ বিজেপিতে যোগদান করে নি, বিজেপির লোকেদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে পচারে আসার চেষ্টা করছে বিজেপি নেতারা।

এই বিষয়ে কুমারগ্রাম তিন নং মন্ডল বিজেপির সহ সভাপতি কমল দাস জানান এই যোগদানের ফলে এলাকায় বিজেপির শক্তি আরো বৃদ্ধি হল, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে তৃণমূলের ভাঙন আরো বাড়বে। যোগদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ কুমার ওরাও, আলিপুরদুয়ার জেলা বিজেপির সম্পাদক বিপ্লব দাস প্রমুখ।

