কোচবিহারে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদ জানিয়ে তুফানগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির। তুফানগঞ্জ বিধানসভা বিজেপি ১নং মন্ডল সভাপতি যুগল কিশোর দাসের নেতৃত্বে তুফানগঞ্জ-ভাটিবাড়ি গামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। প্রসঙ্গত কোচবিহারে একের পর এক বিজেপি বিধায়কদের উপর হামলার ঘটনায় মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের কর্মসূচি ছিল বিজেপির। সেই কর্মসূচিতে যোগ দিতেই কোচবিহারে যান শুভেন্দু।

তাঁর কনভয় খাগড়াবাড়ি চৌপথিতে পৌঁছোতেই পরিস্থিতি বদলে যায়। ওই এলাকায় আগে থেকেই বেশ কিছু লোক জমায়েত করে ছিলেন। তাঁদের হাতে ছিল তৃণমূলের পতাকা। কারও কারও হাতে আবার কালো পতাকাও। শুভেন্দুর কনভয় খাগড়াবাড়ি চৌপথিতে পৌঁছোতেই তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ওঠে ‘গো ব্যাক’ স্লোগানও। অভিযোগ, দলীয় পতাকার লাঠি দিয়ে গাড়ির কাচ ভাঙা হয়। ঘটনায় উত্তাল হয় রাজ্য রাজনীতি। বুধবার অভিযুক্তদের শাস্তির দাবিতে তুফানগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *