আগরতলায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, এই আবহাওয়ায় প্রত্যেককে সতর্ক থাকতে হবে। গত বছর যখন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল তখন ত্রিপুরা সরকার বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। তবে, এবছর পরিস্থিতি এখনো সেই স্তরে পৌঁছায়নি। তবে, এর উপর নিবিড়ভাবে নজর রাখছে ত্রিপুরা সরকার।

বিশেষ করে এই গরম আবহাওয়ায় শিশুদের যত্নে কি করবেন এবং কি করবেন না সে সম্পর্কে চিকিৎসকরা ও পরামর্শ দিচ্ছেন। এই তীব্র গরমে সকলকে বেশি করে জল পান করার জন্য পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সেইসঙ্গে তিনি সকলকে সতর্ক করেছেন বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হবার জন্য। আগরতলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *