ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া হাসপাতালে বিদ্যুৎ যন্ত্রণায় তীব্র গরমে ছটফট করছেন রোগীরা। রোগীদের রক্ত দেওয়া হচ্ছে মোবাইলের লাইট জ্বালিয়ে। তীব্র গরমে বিদ্যুৎ যন্ত্রণায় রোগীদের ছটফট করতে দেখা গেলেও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ববানদের খুঁজে পাওয়া যায়নি । প্রসূতি বিভাগ এবং মহিলা বিভাগ দেড় ঘন্টা যাবৎ বিদ্যুৎহীন হয়ে পড়ে রয়েছে।

হাসপাতালের দায়িত্বে থাকা ডাক্তার সুব্রত দাসকে ফোন করা হলে তিনি কথা বলেননি। তাছাড়া ফোন তোলেননি হাসপাতালের CMO নিজেও। ফোন দেখেই নাম্বার ব্লক করে রেখেছেন তারা । এদিকে রোগী এবং রোগীর পরিজনদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরকে অতিসত্বর বিলোনিয়া হাসপাতালের চিকিৎসা পরিষেবায় নজর দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন রোগী সহ রোগীর পরিবারের লোকজনরা।

