শুক্রবার সকাল আটটা নাগাদ ইংরেজবাজার পৌরসভার ১৬ এবং ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার করেন তৃণমূল প্রার্থী। সেদিন সাড়ে আটটা নাগাদ ১৭ নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকায় তাড়াতাড়ি মন্দিরে পুজো দেন প্রার্থী আশিস কুন্ডু। এরপর বিবি গ্রাম জামে মসজিদে দোয়া করে শুরু করেন নির্বাচনী প্রচার।

স্থানীয় কাউন্সিলর শুভময় বসু, ইংরেজবাজার শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিল এই নির্বাচনী প্রচারে। ঢাক বাজিয়ে ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে প্রচার চালানো হয়। ইংরেজবাজারের বিজেপি প্রার্থীকে দল বদল এবং রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তৃণমূলের প্রার্থী আশিস কুন্ডু।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *