জনসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জেতানোর ডাক। এদিন সভায় উত্তরবঙ্গের আটটি জেলার বিভিন্ন প্রান্তের খাতুন ওয়েলফেয়ার সোসাইটির সদস্যারা উপস্থিত ছিলেন। এদিন নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের সুলকাপাড়া মিলনী ময়দানে এই সভায় কয়েক হাজার মহিলা উপস্থিত ছিলেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা জলপাইগুড়ি জেলা এসসি, ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস, মৃদুল গোস্বামী, জলপাইগুড়ি জেলা আইএনটিটিইউসির সভাপতি তপন দে সহ অনেকে।

সভায় উপস্থিত জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস এসসি ওবিসি সেলের সভাপতি তথা জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাস বলেন,”হিন্দু-মুসলমান আমরা হাজার হাজার বছর ধরে এক জায়গায় আছি, এক জায়গায় ছিলাম এক জায়গায় থাকবো।”
সভা শেষে আলিপুরদুয়ার ডুয়ার্স ওয়েলফেয়ার খাতুন সোসাইটির সভানেত্রী রানু বেগম বলেন,”আজকে আটটি জেলার কয়েক হাজার সদস্যারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা অনেক জায়গায় পিছিয়ে আছি তাই মুখ্যমন্ত্রীকে খাতুন বোর্ড করার দাবি জানাই।যাতে করে আমরা সামাজিক উন্নয়ন করতে পারি। আর আমরা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে দাবি জানিয়েছি তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি।”

