মেয়ের ডিভোর্সের বদলা নিতে মেয়ের প্রাক্তন স্বামী ও তার বাবাকে হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ। ঘটনাস্থলে মৃ*ত্যু বাবার। শুক্রবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার হারুগ্রাম বারোবিঘা এলাকায়। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে প্রাক্তন স্বামী। এই ঘটনায় হামলাকারী মেয়ের বাবা রাসিউল সেখ সহ তার দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃ*তের পরিবার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃ*তের নাম তাজমুল শেখ (৫০)। আহতের নাম ফায়িম শেখ (২০)। তাদের বাড়ি বামনগ্রাম মোসিমপুর গ্রাম পঞ্চায়েতের চামাপাড়া এলাকায়। এদিন সন্ধ্যায় জমিতে কাজ করে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। সেই সময় হারুগ্রাম বারোবিঘা মাঠের কাছে একদল সশস্ত্র দুষ্কৃতি তাদের ঘিরে ধরে। এরপরই হাঁসুয়া দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। এই হামলার ঘটনার বিষয়টি আশপাশের লোকজন দেখে তাদের বাঁচাতে এলে দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। র*ক্তাক্ত অবস্থায় ওই দুজনকে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসলে তাজমুল শেখের মৃ*ত্যু হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।

