ডাক্তার দেখিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত এক বাচ্চা সহ তিন।বুধবার দুপুর বেলা পথ দুর্ঘটনাটি ঘটে কুমারগ্রাম ব্লকের ভলকা বারবিশা ২নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব শালবাড়ি নতুন বাজার সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, পূর্ব শালবাড়ির বাসিন্দা হিরেন্দ্র রাভা স্কুটি করে তার ছেলে বউ আর নাতনিকে নিয়ে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে গেছিলো নাতনির জ্বর, সর্দি এবং কাশি উপসর্গ নিয়ে ডাক্তার দেখাতে। ফেরার সময় নতুন বাজার সংলগ্ন এলাকায় পথে ভটভটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হয় ।তবে মনে করা হচ্ছে অন্য একটি গাড়িকে পাস কাটাতে গিয়েই ওই ভটভটির সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এলাকার স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়।

স্থানীয় সূত্রের খবর, ভটভটি গাড়িটি নতুন বাজারের দিক থেকে বারবিশা’র দিকে যাচ্ছিল সেই সময় উল্টো দিক থেকে আসা ওই স্কুটি গাড়িটি অন্য একটি গাড়িকে পাস কাটাতে গিয়েই ভটভটির সামনে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় আহত হয় প্রায় বছর ৬০ এর হীরেন্দ্র রাভা ও তার ছেলে বউ মল্লিকা রাভা এবং ৭ বছরের নাতনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারগ্রাম থানার অন্তর্গত বারবিশা ফাঁড়ির পুলিশ। ঘটনা তদন্ত শুরু করে দুর্ঘটনা গ্রস্থ গাড়ি দুটিকে আটক করে নিয়ে যায়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *