লাগাতার ছোট বড়ো দুর্ঘটনা ঘটেই চলে ২৭নং সি জাতীয় সড়কের আলিপুরদুয়ার জেলার বারবিশা চৌপথিতে । তবুও ট্রাফিক সিগন্যাল অগ্রাহ্য করছে দূরদূরান্ত থেকে আসা পণ্যবাহী গাড়ির চালক এবং এলাকার মোটর বাইক থেকে শুরু করে টোটো চালকরা। সিগন্যাল লাল বাতি জ্বলে থাকলেও অগ্রাহ্য করছেন গাড়ি চালকরা। ট্রাফিক সিগন্যালের থাকা সত্ত্বেও প্রাণ হাতে নিয়ে ঝুঁকি পূর্ণ ভাবে সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়াদের পারাপার করতে হয় বারবিশা চৌপথির রাস্তা। কারণ লাল বাতি জ্বলে উঠলেই যে গাড়ি দাঁড়িয়ে পড়বে এমন কোন নিশ্চয়তা নেই ।

এমনকি মাঝে মধ্যে ট্রাফিকে কর্মরত সিভিক ভলেন্টিয়ার বা হোমগার্ডদের চাচা আপন প্রাণ বাঁচা এমন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।মাঝে মধ্যেই দেখা যায় ট্রাফিকে কর্মরত হোমগার্ড বা সিভিক ভলেন্টিয়াররা হাত দেখিয়ে এমন কি লাঠি উঁচিয়ে দাঁড়ালেও দ্রুত গতিতে ধেয়ে আসে যান বাহন। প্রাণ বাঁচাতে সড়ে দাঁড়াতে হয় হোম গার্ড ও সিভিক ভলেন্টিয়ারদের । তবে ট্রাফিক আইন ভাঙলে জরিমানার কোপে পড়তে হয় বলে জানিয়েছেন, বারবিশা ট্রাফিক ওসি অনিল বর্মন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *