মঙ্গলবার দুপুরে ঝলঝলিয়া এলাকায় সকল ব্যবসায়ীদের উপস্থিতির মহা ধুমধামে লোকনাথ বাবার পুজো অনুষ্ঠিত হয়।

এদিন ফিতা কেটে লোকনাথ পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জল সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ঝলঝলিয়া লোকনাথ নাট্য সংস্কার সদস্য এবং ব্যবসায়ীরা। এদিকে লোকনাথ বাবার পুজো উপলক্ষে এদিন নরনারায়ণ সেবা সহ বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

