আলিপুরদুয়ার জেলা হাসপাতালের অব্যাবস্থা নিয়ে এবার আমরন অনশনে বসলেন কংগ্রেস নেতা কর্মীরা।শুক্রবার দুপুরে আলিপুরদুয়ার চৌপথীতে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের নয় দফা দাবিকে সামনে রেখে আমরন অনশনে বসেছেন কংগ্রেস কর্মীরা। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পরিবেশগত ও পরিকাঠামোগত উন্নতির দাবিতেই জাতীয় কংগ্ৰেসের পক্ষ থেকে এই আমরণ অনশন কর্মসূচি পালন করা হচ্ছে। এদিন আলিপুরদুয়ার চৌপথি এলাকায় জাতীয় কংগ্ৰেসের পক্ষ থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করা হয়।


এই বিষয়ে কংগ্রেস নেতা শান্তুনু দেবনাথ জানান আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সুপারের দুর্নীতি বিরুদ্ধে ও পরিকাঠামো উন্নয়নের দাবিতে দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে ৩৫ টি দেহ পচে যাচ্ছে।সেগুলি সৎকার হচ্ছেনা।দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।বিপাকে পড়েছেন রোগীর পরিবার।এ নিয়ে হেলদোল নেই হাসপাতাল কতৃপক্ষের।এছাড়া বেশ কিছু চিকিৎসক নেই।অবিলম্বে তা পূরনের ও দাবি জানানো হয়েছে।কংগ্রেসের দাবি গুলি মানা না হলে আমরন অনশন অব্যাহত থাকবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *