বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের একটি অনুষ্ঠান ছিল ত্রিপুরা ধলাই জেলা কমলপুরে। সেখানে যোগ দিতে যাওয়ার সময় জেলা শাসকের কনভয়ের ধাক্কায় আহত এক শিক্ষক। জেলা শাসক বিবেক এইচ বি আমবাসা থেকে যাচ্ছিলেন কলমপুরের দিকে। জেলা শাসকের কনভয় দ্রুত গতিতেই চলছিল। হঠাৎ সুধারাম এলাকায় জেলা শাসকের কনভয় বাঁক নেওয়ার সময় উল্টো দিক থেকে আসা এক মোটর বাইক আরোহীকে সজোরে ধাক্কা মারে জেলা শাসকের কনভয়। সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়ে যায় বাইক চালক।

জেলা শাসকের কনভয়ে থাকা পুলিশ কর্মীরা আহত ব্যক্তিটিকে দ্রুত ধলাই জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। বর্তমানে আহত ব্যক্তির চিকিৎসা চলছে ধলাই জেলা হাসপাতালে। জানাগিয়েছে আহত ব্যক্তি ডলুছড়া এসবি স্কুলের শিক্ষক নির্মল দেবনাথ।

