পুলিশের জালে গ্রেপ্তার বাংলাদেশী পরিবার । জানাগিয়েছে, জাল পাসপোর্ট ও আধার কার্ড তৈরি করে দীর্ঘ আট বছর ধরে ভারতে অবৈধভাবে বসবাস করত এক বাংলাদেশি পরিবার । গোপনসুত্রে খবরের ভিত্তিতে সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । পুলিশ সুত্রে জানাগিয়েছে, ফুলবাড়ি সীমান্ত সংলগ্ন এলাকা থেকে স্বামী, স্ত্রী ও তাদের নাবালিকা কন্যাকে আটক করে পুলিশ। ধৃতদের নাম আজম আলী ও তার স্ত্রী রিমা আখতার।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালে বাংলাদেশের মঠেরগঞ্জ এলাকা থেকে চিকিৎসার উদ্দেশ্যে বৈধ কাগজপত্র নিয়ে ভারতে প্রবেশ করেন তারা। পরবর্তীতে ২০১৯ সালে স্বামী-স্ত্রীর ভিসার মেয়াদ এবং ২০২১ সালে তাদের কন্যার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু এরপরও তারা দেশে ফিরে না গিয়ে ভারতে থেকেই যাওয়ার পরিকল্পনা করেন।

জানা গেছে, গত কয়েক বছর ধরে তারা কর্ণাটকের বেঙ্গালুরুতে বসবাস করছিলেন। সেখানে নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে জাল আধার কার্ড ও ভারতীয় পাসপোর্ট তৈরি করেন আজম আলী। এমনকি এই জাল নথির সাহায্যে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে কাজও করছিলেন তিনি।গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ফুলবাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালায়। সন্দেহভাজন হিসেবে পরিবারটিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে এবং পরে সত্যতা সামনে আসে।
অবৈধভাবে ভারতে অবস্থান, সীমান্ত পারাপার এবং ভারতীয় নথি জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার ধৃত তিনজনকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।

