বুধবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলন করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর তরুণ কান্তি নস্কর বললেন, জাতীয় শিক্ষানীতি ২০২০ সারা দেশ সমেত ত্রিপুরায় শিক্ষাক্ষেত্রে যে বিপর্যয় ডেকে এনেছে তা অবিলম্বে বাতিল করতে হবে।

কেন্দ্রীয় সরকার দেশের শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের মতামত না নিয়ে সংসদে আলোচনা না করে কেবল মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতে দেশের মানুষের উপর জাতীয় শিক্ষানীতির যে বোঝা চাপিয়ে দিয়েছে তা দেশের রেঁনেসা আন্দোলনের নেতৃবৃন্দ তথা রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, পি সি রায়, স্যর আশুতোষ জ্যোতিবারাও প্রমুখের শিক্ষা সম্পর্কিত ধ্যান-ধারণার সম্পূর্ণ বিপরীত। ত্রিপুরায় শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরণ ও বাণিজ্যকরণ চলবে না। সার্বজনীন-ধর্মনিরপেক্ষ- বৈজ্ঞানিক- গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা চালু করতে হবে। ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নামে শিক্ষার সাম্প্রদায়িকীকরণ করা চলবে না বলে বিস্ফোরক মন্তব্য করে বললেন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর তরুণ কান্তি নস্কর।

