নিকাশিনালা বেহাল থাকার কারণে জলমগ্ন হয়ে পড়ে কাঁকসার বিস্তির্ন এলাকা। সামান্য বৃষ্টি তেই বাড়ির ভিতরে ঢুকতে শুরু করে নিকাশি নালার জল। তাই বর্ষা শুরুর আগেই কপালে চিন্তার ভাজ এলাকাবাসীর। জল সংকট থেকে মুক্তি পেতে ৬ দফা দাবি নিয়ে প্রশাসনের দারস্ত পশ্চিম বর্ধমানের কাঁকসার বাসীন্দারা।

ডেপুটেশন দেওয়া হল কাঁকসার বিডিও,কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ও কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধাকে।যদিও এই বিষয়ে কাঁকসার বিডিও এলাকা পরিদর্শনের জন্য একটি প্রতিনিধি দল পাঠিয়ে যাতে করে দ্রুত কাজ শুরু করে সমস্যা সমাধান করা যায় তার অস্বাস দিয়েছেন বলে তারা জানিয়েছেন।

