জলের অভাবে ত্রিপুরা সিপাহীজলা জেলা চড়িলাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর এডিসি ভিলেজে কৃষকের শতশত বিঘা জমি নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টির উপর নির্ভরশীল এই এডিসি ভিলেজের কৃষকদের সমস্ত ফসল ফলানোর জমিগুলো। বৃষ্টি হলে ফসল চাষ করা যায় কৃষকদের। এরপর সারা বছর খালি পড়ে থাকে কৃষকদের জমিগুলো।

সরকার যদি সেইসব কৃষকদের ধানের ফসল ফলানোর জন্য জলের ব্যবস্থা করে দিত তাহলে দুই থেকে তিন বছর কৃষকরা ফসল চাষ করে যেতে পারত বলে জানিয়েছেন তারা। এখন চলছে প্রচন্ড খরা, যার ফলে নদী-নালা, খাল-বিল সব শুকিয়ে গেছে। গৃহপালিত গবাদি পশু পর্যন্ত খালবিল এবং নালা থেকে জল খেতে পারছে না। আকাশ নমুনা করে ও বৃষ্টি দিচ্ছে না বলে জানান রামনগর এডিসি ভিলেজের ৮০ বছরের বৃদ্ধ শচীন্দ্র দেববর্মা এবং রামনগর এডিসি ভিলেজের প্রাক্তন বাম চেয়ারম্যান ফুল কুমার দেববর্মা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *