জলপাইগুড়ি শতাব্দী প্রাচীন ও ঐতিহ্যবাহী জলপাইগুড়ি রাজবাড়ি মনসা পূজোর মেলায় উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়। দূর দূরান্ত থেকে ভক্তরা অংশ নিচ্ছেন এই ঐতিহ্যবাহী পূজা ও মেলায়। মেলা প্রাঙ্গণে বিশেষ উদ্যোগ নেয় জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা দপ্তর। সাত দিন ধরে চলবে প্রচারাভিযান ও অভিযোগ গ্রহণ কেন্দ্র। বিশেষ আকর্ষণ হিসেবে আজ কথা বলা পুতুলের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো হয়। এর মাধ্যমে ক্রেতা সুরক্ষা, নারী পাচার, বাল্য বিবাহ প্রতিরোধ, রক্ত পরীক্ষা সহ একাধিক সামাজিক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করা হয়।

এদিন পুলিশ প্রশাসন, ক্রেতা সুরক্ষা দপ্তর, লিগাল মেট্রোলজি এবং ফুড সেফটি দপ্তরের যৌথ উদ্যোগে মেলায় থাকা বিভিন্ন খাবারের দোকান পরিদর্শন করা হয় এবং খাবারের গুণগত মান পরীক্ষা করা হয়।উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের এক্সিকিউটিভ অফিসার দেবাশীষ মন্ডল, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার রামিজ রাজা, ফুড সেফটি অফিসার সৌম্যদীপ সরকার সহ অন্যান্য আধিকারিকরা।

