আলিপুরদুয়ার ১ নং ব্লকের শালকুমার ১ নং গ্রাম পঞ্চায়েত এর অধীন জলদাপাড়া অভয়ারণ্য লাগোয়া রয়েছে লালটু রাম উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসব হওয়াতে এলাকাবাসী থেকে শুরু করে সকল ছাত্র-ছাত্রীর অভিভাবকেরা ভীষণভাবে আনন্দিত। জানা যায় লালটু রাম উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসবের একমাস আগের থেকেই বিভিন্ন জায়গায় রোড গেট ও ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হয়।

রজতজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন হওয়ার আগে লালটুরাম উচ্চ বিদ্যালযয়ের ভূমিদাতার স্ত্রী শুকোবালা রায় কে বাড়ি থেকে লাল্টু রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও সকল ছাত্র ছাত্রী ব্যান্ড পার্টির মাধ্যমে বরণ করে নিয়ে আসে লাল্টু রাম উচ্চ বিদ্যালয়ের মূল মঞ্চে। শুকোবালা রায় লালটু রাম উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী উপলক্ষে শোভা যাত্রার শুভ উদ্বোধন করেন। শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার ডি পি এস সির চেয়ারম্যান পরিতোষ বর্মন,লাল্টু রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণতোষ পাল, আলিপুরদুয়ার প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী, শালকুমার ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীবাস রায়, এছাড়াও উপস্থিত ছিলেন লাল্টু রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন,ছাত্র/ ছাত্রী ও অনেক সমাজ সেবী মানুষ।

