পাহাড়ে লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে জল বারতে শুরু করেছে জলঢাকা নদীর। যার কারণে ব্লক প্রশাসন ও স্থানীয় প্রশাসনের তরফে মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে।
ভুটান ও সিকিম পাহাড়ে ভারী বৃষ্টিপাতের ফলে শনিবার ধূপগুড়ি মহকুমার বাড়ঘরিয়া, মাগুরমারী ২ ও গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের জলঢাকা নদীর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের নদীর কাছে ও নদীতে নামতে বারণ করা হয়েছে I

পাশাপাশি মাইকিং করে সতর্ক করা হয়েছে স্থানীয় প্রশাসন ও ব্লক প্রশাসনের তরফ থেকে। জানা গেছে ভুটান পাহাড়ে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে হু হু করে বাড়তে শুরু করেছে জলঢাকা নদীর জল যার কারণে আগাম সতর্কবার্তা প্রশাসনের।

