জলঢাকা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হওয়া যুবকের খোঁজে সোমবার সকাল থেকেই তল্লাশি শুরু করল সিভিল ডিফেন্স। সকাল থেকে নদীর বিভিন্ন প্রান্তে তল্লাশি চালায় সিভিল ডিফেন্সের কর্মীরা। সাত সকালেই ঘটনাস্থলে হাজির হন ময়নাগুড়ি থানার আইসি সহ পুলিশ বাহিনী।

উল্লেখ্য, রবিবার সাত বন্ধু মিলে জলঢাকা নদীতে স্নান করতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়ে যায়। জানা গিয়েছে নিখোঁজ হওয়া সেই যুবকের নাম সূরজ রায়। তার বাড়ি ময়নাগুড়ি রোড এলাকায়। দুপুর নাগাদ এই ঘটনাটি ঘটলেও স্থানীয় এবং পুলিশ প্রশাসনের চেষ্টায় প্রাথমিক তল্লাশি চালালেও রবিবার কোনরকম সন্ধান মেলেনি সুরজের। সিভিল ডিফেন্স কর্মীরাও সন্ধ্যার পরবর্তী সময়ে আসার ফলে সেভাবে তল্লাশি অভিযান চালাতে পারেনি। অবশেষে সোমবার সাত সকালে নিখোঁজ যুবকের সন্ধানে তল্লাশি শুরু করা হয়েছে।

