দাদুর বাড়ির সম্পত্তি নিয়ে মামাতো ভাইদের সাথে বিবাদ, মামাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হলো দিদির। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। বুধবার রাতে মালদার ইংরেজবাজার থানার মহদিপুর পিয়াস বাড়ি গ্রামের ঘটনা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে, ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার ব্যাপক চঞ্চলের ছড়িয়েছে এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম রীতা মন্ডল (৩০)।

স্বামী রণজিৎ দাস। আসানসোলের দুর্গাপুরে শ্বশুরবাড়ি গত দুই বছর আগে বিয়ে হয়েছে। বাবার বাড়ি মহদিপুর পিয়াস বাড়ি গ্রামে। প্রায় একমাস আগে বাবার বাড়ি এসেছিলেন ওই মহিলা। দাদুর বাড়ির সম্পত্তি নিয়ে মামাতো ভাইদের সঙ্গে বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরে। কোর্টে মামলা হয়। বুধবার জমিতে বেড়া দেওয়া কে কেন্দ্র করে বিবাদ বাধে। অভিযোগ সেই সময় অভিযুক্ত মামাতো ভাই টিংকু মন্ডল ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। রিতা মন্ডলের গলায় কোপ লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। খবর পেয়ে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। পুলিশ তদন্ত শুরু করেছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *