আলিপুরদুয়ার ১ নং ব্লকের শালকুমার ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার তথা জলদাপাড়া অভয়ারণ্য লাগোয়া লালটুরাম উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে আমন্ত্রিত ছিলেন ইন্ডিয়ান আইডল নীলাঞ্জন রায়, নীলাঞ্জনা রায় কে রজত জয়ন্তী সাংস্কৃতিক মূল মঞ্চে উত্তরীয় পরিয়ে ও স্মারকলিপি দিয়ে বরণ করে নেন শালকুমার ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীবাস রায়। নীলাঞ্জনা রায় যখন রজত জয়ন্তী সাংস্কৃতিক মঞ্চে উঠেন তখন হাজারো হাজারো দর্শক ও শ্রোতাদের আনন্দে উল্লাসে মন ভরে যায়। নীলাঞ্জনা রায় ভাওইয়া গান থেকে শুরু করে নেপালি হিন্দি ও বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করেন।

নীলাঞ্জনা রায়ের কাছে রজত জয়ন্তী সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে জানতে চাইলে তিনি বলেন আমি খুবই আনন্দিত ও গর্বিত আমাকে এই রজতজয়ন্তী অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। এদিকে লালটু রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণতোষ পাল বলেন, নীলাঞ্জনা রায়কে এই রজত জয়ন্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে আনার জন্য এলাকাবাসী থেকে শুরু করে বিদ্যালয়ের অভিভাবকেরা যেভাবে সহযোগিতা করেছে তা আর বলার মত নয়, পাশাপাশি প্রধান শিক্ষক এটাও বলেন আগামী দিনে নীলাঞ্জনা রায় যাতে আরো ভালো জায়গায় পৌঁছাতে পারে , এ আশা ও কামনা রাখছি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *