জঙ্গলের মাঝে বনবস্তিতে শোনা গেল বুটের আওয়াজ। ধূপগুড়ি বিধানসভার সোনাখালী বনবস্তিতে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। গত পঞ্চায়েত নির্বাচনে এই বুথে অশান্তির ঘটনা ঘটেছিল। সেজন্য ভোট ঘোষণার আগেই তৎপর প্রশাসন।

অশান্তি এড়াতে ভোটারদের অভয় দিতে ধূপগুড়ি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে জঙ্গল ঘেরা সোনাখালী বনবস্তিতে। ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর টহলদারি দেখে খুশি এলাকার ভোটাররা। গত পঞ্চায়েত নির্বাচনে অশান্তি হয়েছিল, তবে তারা আশাবাদী এবার ভোট শান্তিপূর্ণভাবেই হবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *