আজ এক অভিনব ঘটনার সাক্ষী রইল বানারহাট হাই স্কুল। বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণে আয়োজিত হলো এক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শিবির। পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীর রক্তচাপ ওজন উচ্চতা বডি মাস ইনডেক্স (BMI), রক্তের গ্রুপ। রক্তে শর্করার পরিমাণ অক্সিজেনের মাত্রা ইত্যাদি পরিমাপ করল ছাত্র-ছাত্রীরাই নিজের হাতে। শুধু তাই নয় প্রতিটি তথ্য যথাযথভাবে নথিভুক্তও করে তারা। এ ধরনের উদ্যোগ বিদ্যালয় শিক্ষাজীবনে এক অভূতপূর্ব দৃষ্টান্ত। বিদ্যালয়ের জীববিদ্যার শিক্ষক বলাইচন্দ্র দাস এবং হেলথ কেয়ার প্রশিক্ষক অনুশ্রী রক্ষিত ছাত্র-ছাত্রীদের দক্ষ করে তোলেন এই কর্মসূচির জন্য। শিবিরে চিকিৎসা বিজ্ঞানের নানা যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে স্মার্ট ক্লাসে বিশেষ সচেতনতামূলক আলোচনা করা হয়।

এছাড়াও অত্যাধুনিক বাইনোকুলার অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের দেখানো হয় বিভিন্ন সংক্রামক জীবাণুর জীবনচক্র। সবকিছুই তারা সম্পূর্ণ ধীরস্থির ভঙ্গিতে সম্পন্ন করে। nএই কর্মসূচি সফল করতে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মহাদেব রায় ও দিবাকর বিশ্বাস কম্পিউটার প্রশিক্ষক সৌগত মল্লিক এবং শিক্ষক অতীশ সেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশফাক আহমেদ বলেন। ছাত্র-ছাত্রীদের সঠিক দিকনির্দেশনা দিয়ে দায়িত্ব দিলে তারা সফলভাবে তা সম্পন্ন করতে পারে—আজকের শিবিরই তার প্রমাণ। প্রধান শিক্ষক সুকল্যাণ ভট্টাচার্য্য আরও জানান। আজকের শিবির থেকে সংগৃহীত সমস্ত তথ্য বিশ্লেষণ করে একটি সার্বিক প্রতিবেদন তৈরি করা হবে এবং যত দ্রুত সম্ভব তা সংশ্লিষ্ট দপ্তরের হাতে তুলে দেওয়া হবে।

