৬ দিন তালা বন্ধ থাকার পর বুধবার সন্ধ্যায় খুলল ধূপগুড়ির গধেয়ারকুঠী গ্রাম পঞ্চায়েত অফিস।ব্লক প্রশাসনের আশ্বাসে সাময়িকভাবে আন্দোলন প্রত্যাহার। ব্লক প্রশাসনের আধিকারিক ও পুলিশের উপস্থিতিতে তালা খোলা হয়।উল্লেখ্য, ধূপগুড়ির গধেয়ারকুঠী গ্রাম পঞ্চায়েতের বন্যা বিধ্বস্ত এলাকায় প্রশাসনের উদ্যোগে বন্যা দুর্গতদের জন্য রান্না করা খাবার সরবরাহ করা হয়েছিল। সেই কাজের জন্য নিযুক্ত মহিলাদের রাধুনী গ্রুপ দীর্ঘ কয়েক মাস পেরিয়ে গেলেও এখনও তাদের প্রাপ্য পারিশ্রমিক পাননি। একাধিকবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তারা।


এরপর প্রতিবাদ জানিয়ে গধেয়ারকুঠী গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। ফলে টানা প্রায় ৬ দিন ধরে বন্ধ থাকে গ্রাম পঞ্চায়েতের স্বাভাবিক কাজকর্ম, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।শেষ পর্যন্ত বুধবার সন্ধ্যায় ব্লক প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা তালা খুলে দেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বিডিও অফিসে সকলকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হবে, যেখানে রাধুনীদের বকেয়া পারিশ্রমিক সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। প্রশাসনের আশ্বাস সাময়িক আন্দোলন প্রত্যাহার করে আন্দোলনকারীরা।তবে প্রশাসনের আশ্বাসে আদৌ কতটা সুরাহা মেলে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন আন্দোলনকারী মহিলারা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *