কয়েক লক্ষ টাকার প্রতারণার অভিযোগে চোপড়ার এক যুবককে গ্রেফতার করল আশিঘর ফাঁড়ির পুলিশ। পরে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে চোপড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি একটি বেসরকারি পাতা কোম্পানিতে কাজ করার সময় নিজেকে ম্যানেজার পরিচয় দিয়ে একাধিক ব্যক্তিকে বিভিন্নভাবে প্রভাবিত করে টাকা আদায় করত। অভিযোগ, টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে তা আর ফেরত দেয়নি। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই যুবক।

এদিকে প্রতারিতদের মধ্যে এক মহিলা চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর তারা জানতে পারে অভিযুক্ত শিলিগুড়িতে আত্মগোপন করে রয়েছে। এরপর তার খোঁজে শিলিগুড়িতে আসে এবং অনুসন্ধান শুরু করে।শেষমেশ আশিঘর ফাঁড়ি এলাকায় তার অবস্থান চিহ্নিত করা হয়। খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। পরে চোপড়া থানার সঙ্গে যোগাযোগ করে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে তাদের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *