বৃহস্পতিবার ডুয়ার্স সহ আলিপুরদুয়ার জেলার একাধিক চা বাগানেও চলে গেট মিটিং।
চা বাগানের ৩০% জমি টি টুরিজমের জন্য দেওয়ার প্রতিবাদ জানিয়ে এছাড়া শ্রমিকদের সময় মত বেতন প্রদান, শ্রমিকদের নূন্যতম মজুরি লাগু করা ,বকেয়া পিএফ,গ্রাচুইটি প্রদান সহ একাধিক দাবি নিয়ে চলছে এই গেট মিটিং।

আলিপুরদুয়ার জেলার কালচিনি, সেন্ট্রাল ডুয়ার্স, চিনচুলা আউট ডিভিশন, নিমতি ঝোরা চা বাগানেও দেখা গেল কাজে যোগদান দেওয়ার পূর্বে শ্রমিকরা চা বাগানের ফ্যাক্টরি গেটের সামনে জমায়েত হয়ে গেট মিটিংয়ে অংশগ্রহণ করে বিক্ষোভ প্রদর্শন করে। প্রতিটি চা বাগানে শ্রমিক সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত হয়ে শ্রমিকদের এই সমস্ত দাবিদাওয়া তুলে ধরে। দুদিন ব্যাপী এই গেট মিটিং চলবে বলে জানান বিজেপি চা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা।

