ত্রিপুরার জনজাতি ছাত্র-ছাত্রীদের ককবরক ভাষায় রোমান লিপির দাবিতে তিপ্রামথা দলের ছাত্র সংগঠন TSF এর ডাকা আন্দোলনের ফলে জনসাধারণকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। আন্দোলনের নামে অ্যাম্বুলেন্সে পর্যন্ত ভাঙচুর চালিয়েছে তিপ্রামথা দলের ছাত্র সংগঠন TSF। আর তাদের এই আন্দোলনে শামিল হয়েছিল IPFT দলের ছাত্র সংগঠন ও।

অবশেষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে উনার সরকারি বাসভবনে শাসক দল বিজেপির শরিক দল তিপ্রামথা দলের ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে অবরোধ বা বন্ধ ইস্যুতে বৈঠক সংঘটিত হয়। এই বৈঠকের পর সংগঠনের সাধারণ সম্পাদক হামালু দেববর্মা দাবি করেছেন, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে তাদের কথাবার্তা সদর্থক হয়েছে, পাশাপাশি ছাত্র সংগঠনের নেতা দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর সাথে তাদের কথাবার্তা ইতিবাচক হওয়ায় তারা তাদের অবরোধ কর্মসূচি তথা বন্ধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাতে হয়, কারণ ভাষা আন্দোলনের নামে তিপ্রামথা দলের ছাত্র সংগঠন বা তিপ্রামথা গোটা ত্রিপুরা জুড়ে যে অরাজকতা তৈরি করেছে তা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। অবশেষে নিশ্চিতভাবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হস্তক্ষেপে স্বস্থির নিঃশ্বাস গোটা ত্রিপুরা জুড়ে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *