শুক্রবার তার শেষ দিনে কয়েকশো ভক্তের সমাগম হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা জেলা যুব নেতা সৌমিত্র সরকার, সঙ্গে ছিলেন নাম সংকীর্তন কমিটির সদস্য জয়দেব ঘোষ সহ কমিটির অন্যান্য সদস্য ও অতিথিবর্গ। লীলা সংকীর্তনে মালদা, কলকাতা, নদীয়া সহ বিভিন্ন জায়গা থেকে কীর্তন সম্প্রদায় এসে লীলা কীর্তন পরিবেশন করেন।

বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে লীলা কীর্তন শ্রবণ করতে ভিড় জমান। আনন্দ উৎসবে মেতে ওঠেন এলাকার সকল ভক্তবৃন্দরা। কীর্তন শেষে নরনারায়ণ শেবার আয়োজন করা হয় বলে জানান কমিটি কর্তৃপক্ষ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *