চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ তুলে কোচবিহার জেলাপরিষদের প্রাক্তন সভাধিপতির বাড়িতে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হলেন এক বিক্ষোভকারী। অভিযোগ এই হামলায় আহত হয়েছেন জেলাপরিষদের প্রাক্তন সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়ার স্বামী। আহত অবস্থায় তিনি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় উত্তেজনায ছড়িয়ে পড়ে তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি এলাকায়৷ ঘটনার তদন্তে নেমে দেবাশিষ বর্মন নামে এক অভিযুক্তকে আটক করে বক্সিরহাট থানার পুলিশ। তবে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়া বক্সিরহাট থানায় শুক্রবার লিখিত অভিযোগ দায়ের করেন তার দাবি অভিযুক্তরা রাতে তার বাড়িতে চড়াও হয়ে হামলা চালায়। এমনকী পরিবারের শিশুদেরও ছাড়ে নি। এরপর বয়স্ক স্বামী নরেন্দ্র নাথ ডাকুয়া বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্তে নেমে দেবাশীষ বর্মন নামে এক অভিযুক্তকে আটক করে বক্সিরহাট থানায় নিয়ে আসে পুলিশ। রাতেই ঘটনাস্থলে পৌঁছে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ পাশাপাশি ঘটনাস্থল থেকে দুটি বাইক উদ্ধার করে পুলিশ৷ অভিযুক্তকে আজ স্বাস্থ্য পুরস্কার করার পর তুফানগঞ্জ দায়রা আদালতে পাঠায় পুলিশ।

জানা গেছে এর আগেও কোচবিহার জেলাপরিষদের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাধিপতি পুষ্পিতা রায় ডাকুয়ার বাড়িতে চড়াও হয়েছিলেন চাকরির দাবিদাররা। অভিযোগ বছর দশেক আগে তারা পাঁচ থেকে আট লক্ষ টাকা পুষ্পিতা রায় ডাকুয়াকে দিয়েছিলেন সরকারি চাকরির আশায়। তবে অভিযোগ টাকা আত্মসাৎ করলেও কোনো নিয়োগ হয়নি তাদের। এরপ্রতিবাদে বৃহস্পতিবার রাতে চার প্রতারিত জমায়েত করেছিলেন শালবাড়ি এলাকায় পুষ্পিতা রায় ডাকুয়ার বাড়িতে। টাকা ফেরতের দাবিতে বাড়িতে ঢুকতেই তাদের ওপর হামলা হয় বলে অভিযোগ। দেবাশিষ বর্মন বলেন, দশ বছর আগে আট লক্ষ টাকা দিলেও চাকরি হয়নি। তাই টাকা ফেরত চাইতে তারা গিয়েছিলেন সেই বাড়িতে। তখন পুষ্পিতা রায় ডাকুয়ার ঘনিষ্ঠরা হামলা চালায়। তারা কাউকে মারধর করেননি এমনকি পুষ্পিতা রায় ডাকুয়া নিজে আসবাব ভেঙে মিথ্যা অভিযোগ করেছে৷ তার স্বামী পরে গিয়ে আহত হন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *