শুক্রবার আনুষ্ঠানিকভাবে সেই অফিসের উদ্বোধন করা হল। এদিন উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সভন দাসগুপ্তা, ফুটবল রাজ্য কমিটির সদস্য অমূল্য রায়, পরিবেশ প্রেমি নির্মল রবি দাস ও বিশিষ্ট শিক্ষাবিদ ইমরান আলি সহ প্রমুখ।

চাঁচল মহকুমার হিউম্যান রাইটস প্রোটেকশন কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা তথা সমাজ সেবক আমিনুল হক কে। গত ২৩ মার্চ মালদহ বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা আমিনুলের হাতে হিউম্যান রাইটস প্রোটেকশন কাউন্সিলের অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেন। সভাপতি আমিনুল বলেন, মানবাধিকার সুরক্ষা, নারীদের সুরক্ষা, শিশুদের সুরক্ষা, পুরুষ অধিকার সুরক্ষা,অপরাধ অনুসন্ধান, দুর্নীতি অনুসন্ধান ও মানব পাচার বন্ধ সহ বিভিন্ন বিষয়ে কাজ করে থাকেন আমাদের এই সংস্থা। এর যে কেউ সদস্য হতে পারেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *