শিলিগুড়ি ৪ নং ওয়ার্ডের যতীনগরে শনিবার রাতে নদীর ঘাটে পুজো দিতে গেলে ওই ঘাটে বসে থাকা ৬ জন দুষ্কতি চরক ভক্তদের উপর চড়াও হয় এবং বিয়ারের বোতল ছুড়ে আঘাত করে বলে অভিযোগ। এর পরে শুরু হয় মারধর।এতে গুরুতর আহত হয় দুইজন। তৎক্ষণাৎ আহতদের জেলা হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য।

এরপরে এই হামলার অভিযোগ তুলে শিলিগুড়ি খালপাড়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের হয়।সকাল হতেই আহতদের দেখতে শিলিগুড়ি জেলা হাসপাতালে যায় বিজিপি বিধায়ক শংকর ঘোষ। তিনি জানান এই রাজ্যে একটি হিন্দু বিরোধী সরকার তৈরি হয়েছে। রাজ্যের একের পর এক জায়গায় যেভাবে হিন্দুদের উপর আক্রম হচ্ছে তাতে বোঝা যাচ্ছে বাংলাদেশের মতন একই কায়দায় এ রাজ্য লুটপাট চলছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *