সন্দেহ বসে ছেলের বউ ও ছেলে শাশুড়িকে কুরুল দিয়ে কুপিয়ে খুন করল বাবা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে নদিয়া রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর গ্রাম পঞ্চায়েতের আশুতোষপুরে। জানা যায় অভিযুক্তর নাম অনন্ত বিশ্বাস বয়স আনুমানিক ৭০ বছর। স্থানীয় সূত্রে খবর অনন্ত বিশ্বাসের স্ত্রী চার দিন আগে মারা গিয়েছেন। আর সেই কারণে জামাইয়ের বাড়িতে এসেছিলেন স্বপ্না মন্ডল। অভিযোগ আজ ভোর বেলায় অনন্ত বিশ্বাসের ছেলে ফুল বিক্রি করতে গিয়েছিলেন নৌকারী ফুল বাজারে, সেই সময় অনন্ত বিশ্বাস ছেলের বউ শিল্পা বিশ্বাস মন্ডল এবং ছেলে শাশুড়ি স্বপ্না মণ্ডল কে কুড়োল দিয়ে কুপিয়ে খুন করে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়া এলাকায়। অনন্ত বিশ্বাস পেশায় একজন কৃষিজীবী। আত্মীয় বিশাখা বিশ্বাস বলেন রাত তিনটে নাগাদ অনন্ত বিশ্বাসের ছেলে পতিতপাবন ফুল নিয়ে ফুলবাজারে গিয়েছিলেন ফুল বিক্রি করতে , সেই সময় বাড়ির একটি ঘরে ঘুমিয়ে ছিলেন ছেলের বউ শিল্পা বিশ্বাস মন্ডল বয়স ২৮ এবং ছেলের শাশুড়ি স্বপ্না মন্ডল বয়স ৫০ কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে অনন্ত বিশ্বাস। স্থানীয় পঞ্চায়েত সদস্য ও আত্মীয়র কাছ থেকে জানা যায় ছেলের শাশুড়ি অর্থাৎ স্বপ্না মন্ডল কবিরাজি কাজের সঙ্গে যুক্ত। অনন্ত বিশ্বাসের স্ত্রী মারা যাওয়ার পরেই মাথায় খুন চাপে অনন্তর। তবে সকলেরই ধারণা প্রাথমিকভাবে মনে করছেন, এই রাগেই হয়তো বৌমা ও ছেলে শাশুড়িকে খুন করা হয়েছে। যদিও অভিযুক্ত অনন্ত বিশ্বাস কে পুলিশ আটক করে নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

