ঝড়ের দাপটে গাছ উপরে পরলো থাকার ঘরে, অল্পের জন্য প্রানে বাচলেন কুমারগ্রাম ব্লকের ভল্কা বারবিশা ১ গ্রাম পঞ্চায়েতের লস্করপাড়ার বাসিন্দা চিত্তরঞ্জন দাসের পরিবার। তবে থাকার ঘরের কাঠ এবং টিন ভেঙে আরাআরি ভাবে দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে ঘরটি। বুধবার রাত অনুমানিক দশটা সে সময় ঘরের ভেতর ছিলেন চিত্তরঞ্জনের স্ত্রী, ছোট ছেলে এবং ছেলের বঊ। কোলের বাচ্চাকে খাবার খাইয়ে দিচ্ছিলেন ছোট ছেলের বঊ। সেসময় হঠাৎ ঘরের পাশে থাকা একটি বড় আকৃতির চাউ গাছ উপরে পরে ঘরের উপর।


অল্পের জন্য প্রানে বাঁচেন গোটা পরিবার। রাতের সে আতঙ্ক বৃহস্পতিবার সকাল পর্যন্ত স্পষ্ট লক্ষ্য করা গিয়েছে ঐ পরিবারের চোখে মুখে। ঝড়ে ক্ষতিগ্রস্থ চিত্তরঞ্জন দাস জানিয়েছেন আমার পরিবারের সদস্যের কারো কোন ক্ষতি হয়নি, তবে গোটা রাত অতঙ্কে চোখের পাতা এক করা যায়নি। বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো, সবাই অল্পের জন্য প্রানে বেচেছে এটাই অনেক।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *