২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা ঊনকোটি জেলা ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম রাতাছড়া গ্রামের মালাকার পাড়ার মানুষের প্রধান দাবি ছিল যাতায়াতের সুবিধার্থে একটি ব্রিজ নির্মাণ করে দেওয়ার জন্য। ত্রিপুরার প্রাণিসম্পদ বিকাশ ও মৎস্য দফতরের মন্ত্রী সুধাংশু দাস গ্রামবাসীর সেই দাবিকে সম্মান জানিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার এক বছরের মধ্যেই ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়।

বর্তমানে সেই ব্রিজ নির্মাণ প্রায় শেষের পথে। আজ গ্রামবাসী এবং জনপ্রতিনিধিদের সাথে নিয়ে নির্মীয়মান ব্রিজের কাজ পরিদর্শন করেন মন্ত্রী সুধাংশু দাস। কাজের অগ্রগতি দেখে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য নির্দেশ দেন। গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করে দেওয়ার জন্য মন্ত্রী সুধাংশু দাসকে ধন্যবাদ জ্ঞাপন করেছে সকল গ্রামবাসী

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *