বছর পাঁচেক আগে সামাজিক রীতি মেনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয় মানিকচকের কামালপুরের বাসিন্দা রিতার সাথে ডোম হাটের অরবিন্দ। বিয়ের প্রথম ছয় মাস সুখ শান্তিতে কাটলেও পরবর্তীতে গৃহ অশান্তির অভিযোগ আনেন রিতার বাড়ির লোকজন। দীর্ঘ সময় এই অশান্তি চলতে থাকে পরিবারে এমনটাই অভিযোগ করছেন রিতার মা।

ইতিমধ্যে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। কিন্তু গত বৃহস্পতিবার হঠাৎই শশুর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় রিতা। খবর চাউর হতেই মাথায় চিন্তার ভাঁজ রিতার পরিবারের। ইতিমধ্যে মানিকচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তবে এটি নিখোঁজ না পরিকল্পিত খুন এই নিয়ে দ্বন্দ্বে রয়েছে পরিবার। মানিকচক পুলিশ প্রশাসন বিষয়টিকে খতিয়ে দেখুক এমনটাই আর্জি রাখছেন রিতার পরিবার।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *