আলিপুরদুয়ার জেলার হাসিমারা এশিয়ান হাইওয়েতে ফের ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল চারজন মহিলা চা শ্রমিকের। আহত রয়েছে আরও অনেক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের বন্ধ ভারনাবাড়ি চা বাগানের বেশ কয়েকজন শ্রমিক মহিলারা সাইকেল ও হাটাপথে অন্য চা বাগানে কাজ করতে যাচ্ছিল, হাসিমারা ডুয়ার্স ডাবা সংলগ্ন এলাকায় দ্রুত গতিতে আসা একটি ছোট গাড়ি সোজারের তাদেরকে ধাক্কা মেরে দেয়।

তড়িঘড়ি আহত শ্রমিকদের উদ্ধার করে কালচিনির উত্তর লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা যেখানে কর্তব্যরত চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করে। তিনজনকে জেলা হাসপাতালের রেফার করা হয়েছে। মৃতদের নাম হচ্ছে পুষ্পা দর্জি, বেরথা খরিয়া, রজনী বারলা ও আগস্টিনা মন্ডা।এই ঘটনায় রীতিমত ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

