সামনেই খুশির পবিত্র ঈদ। আর সেই পবিত্র ঈদ উপলক্ষে শনিবার বিকেল তিনটে নাগাদ মালদা জেলার গাজোল বাজারে ভিড় উপচে পড়ে।মানুষরা উৎসাহের সঙ্গে বাজারে মেতে উঠেছেন। ঈদ উপলক্ষে কেউ নতুন শাড়ি,জামা কেনাকাটি করেন ।কেউ বা নতুন গেঞ্জি এবং লুঙ্গি কিনৈন। এর পাশাপাশি দেখা গিয়েছে বাজারের সেমাই এর দোকানে ব্যাপক ভিড় ছিল। গাজোল ইউ বি আই রোড এলাকায় এক দোকানে একাধিক সেমায়ের আইটেমের সেমাই বিক্রি হয়।

দোকানদার সূত্রে জানা গিয়েছে, ভালো সেমায়ের দাম রয়েছে 220 টাকা। এছাড়াও 140 টাকা 150 টাকা কিলো সেমাই বিক্রি হয়। বেশ ভালই বেচাকেনা হচ্ছে বলে ক্রেতা এবং বিক্রেতাদের সূত্রে জানা গিয়েছে। এনিয়ে সবাই বেশ খুশির আবহাওয়া মেতে উঠেছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *