ট্রেনে করে বহি :রাজ্যে গাঁজা পাচারের আগেই আগরতলা জিআরপি থানার পুলিশের হাতে গ্রেফতার বিহার রাজ্যের দুই কুখ্যাত মহিলা নেশা পাচারকারী এবং ত্রিপুরার দুই নেশা পাচারকারী। নেশা পাচারকারীদের করিডোরে পরিণত হয়েছে ত্রিপুরা। এবার বিহার থেকে ত্রিপুরায় এসে ট্রেনে করে নেশা সামগ্রী পাচার করার জন্য অভিনব পদ্ধতি বেছে নিয়েছে মহিলা নেশা পাচারকারীরা। আগরতলা জিআরপি থানার পুলিশ,
এবং আগরতলা আর পি এফ মিলে বিহার রাজ্যের ২ জন মহিলা নেশা পাচারকারীকে গ্রেপ্তার করে ৪ কেজি ৪৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করেছে।গাঁজাগুলির কলোবাজারি মূল্য ৫০ হাজার টাকা হবে বলে আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর তাপস দাস জানিয়েছেন। ধৃতদের নাম রসুয়ান দেবী(২৫), এবং রঞ্জু দেবী (৪০), বাড়ি – বিহার রাজ্যের কাটিয়ার জেলায়।

অপরদিকে, আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আরপিএফ কর্মীরা মিলে ২ জন কুখ্যাত নেশা পাচারকারীকে আটক করেছে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে, এবং তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ২২ কেজি ৭৭৫ গ্রাম শুকনো গাঁজা।বিপুল পরিমান গাঁজা ট্রেনে করে পাঞ্জাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল।যার অনুমানিক বাজার মুল্য ৪ লক্ষ ৫৫ হাজার টাকা। ধৃত দুই নেশা পাচারকারীর নাম – বিল্লাল হোসেন (৩৬) এবং পিন্টু সরকার (৩১ ), ধৃত চারজন নেশা পাচারকারীকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পেশকরা হয়েছে বলে জানিয়েছেম ইন্সপেক্টর তাপস দাস।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *