ত্রিপুরা উত্তর জেলা চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রামের দুই নং ওয়ার্ডের কৃষ্ণ কালীমন্দির সংলগ্ন স্থানে গাঁজা পাচার হবে এমন খবর পায় চুরাইবাড়ি থানার পুলিশ। এমনসময় পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে গাঁজা পাচারকারীদের ধরার জন্য দীর্ঘসময় ওৎ পেতে থাকে। তখন TR05F0432 নম্বরের একটি বিলাসবহুল গাড়ি করে গাঁজা পাচারকারীরা কদমতলা-গোবিন্দপুর সড়ক দিয়ে আসতেই পুলিশ গাড়িটি আটক করে তল্লাশি চালায়। তখন গাড়িটি থেকে চার প্যাকেট শুঁকনো গাঁজা জব্দ করে পুলিশ।

মোট কুঁড়ি কেজি শুঁকনো গাঁজার কালোবাজারি মূল্য ২ লক্ষ টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গ্রেফতার করা হয়েছে রঞ্জিত সিংহ, সুরজিৎ সিংহ এবং শুভজিৎ সিংহ নামে তিনজন গাঁজা পাচারকারীকে। তাদের প্রত্যেকের বাড়ি চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রামের ২নং ওয়ার্ডে। এদের মধ্যে ধৃত গাঁজা পাচারকারী রঞ্জিত সিংহ ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ান। সে বর্তমানে ত্রিপুরা খোয়াই জেলা ১২নং ব্যাটেলিয়নের তেলিয়ামুড়া চাকমাঘাটে কর্মরত রয়েছে। পুলিশ ধৃত তিনজন গাঁজা পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করে তদন্ত জারি রেখেছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *