উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমা মিনাখা থানা এলাকায় এক গৃহবধূ বাড়িতে একাই ঘুমোচ্ছিলেন। গৃহবধূর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাড়ির দরজায় ভেঙে রাত্রি দুটো নাগাদ গৃহবধূর বাড়ির ভেতরে ঢোকে রবিউল বৈদ্য এবং বাবুসোনা মির নামে দুই অভিযুক্ত।
গৃহবধূকে মারধর করে গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় অভিযুক্তরা।

এই ঘটনায় এলাকার বাসিন্দারা বাবুসোনা মিরকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। বাবুসোনা মির হাড়োয়া পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ তথা এলাকার দাপুটে তৃণমূল নেতা বাহার আলী মোল্লার আত্মীয় বলে জানাযাচ্ছে। রবিউল বৈদ্য বাড়ির ভেতরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করে এবং বাবুসোনা মির বাড়ির বাইরে দাঁড়িয়ে পাহারা দেয়। ঘটনার পর বাবুসোনা মিরকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকে পলাতক রবিউল বৈদ্য। ঘটনার বিবরণ জানিয়ে ওই গৃহবধূ মিনাখা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *