মারুগঞ্জ গনেশ পূজা উদযাপন কমিটির ৩ য় বর্ষের গনেশ পুজা উপলক্ষে খুঁটি পুজো সম্পন্ন হল মারুগঞ্জ চৌপতি এলাকায়। রবিবার জাঁকজমকের সাথে পুজো অর্চনার মধ্যে দিয়ে খুঁটি পুজো সম্পন্ন হয়। এছাড়াও এই শুভদিনে আমলা গুড়ি এলাকার দুরারোগ্য রোগে আক্রান্ত এক শিশুর চিকিৎসার জন্য ৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়। খুঁটি পুজার মধ্যদিয়ে শুরু হলো প্যান্ডেল তৈরির কাজ। গত দু বছরের মতো এবছর বিশেষ আকর্ষণ থাকছে এই পুজোয়। এবছর দারুণ আদের পুজোর বাজেট ২৭ লক্ষ টাকা এমনটাই জানিয়েছে পুজো উদ্যোক্তারা। জানা গিয়েছে, গণেশ মূর্তিতেও থাকছে বিশেষ আকর্ষণ।

সোমনাথ মন্দিরের আদলে তৈরি করা হবে পুজো প্যান্ডেল। হিন্দু ধর্মের প্রচলিত রীতি অনুযায়ী, সব পুজোর আগে গণেশ পুজো করতে হয় । গণেশের আরাধনার পরই একে একে আসেন বিশ্বকর্মা, মা দুর্গা, লক্ষ্মী, কালী থেকে মা সরস্বতী।শুধু তাই নয়, বাড়িতে বা কর্মস্থলে কোনও শুভ কাজে গণেশকেই সবার আগে স্মরণ করে পুজো করা হয় । দীর্ঘদিন ধরেই এই ধারা চলে আসছে। মারুগঞ্জ গনেশ পূজা উদযাপন কমিটির আহবায়ক রাজেশ তন্ত্রী বলেন মারুগঞ্জ গণেশ পূজা উদযাপন কমিটির তৃতীয় বর্ষের খুঁটি পূজা আজ সম্পন্ন হল গনেশ চতুর্থীর শুভ তিথিতে এ বছরও আমাদের গণেশ পুজো হবে। গত দু’বছরের চেয়েও এ বছর বিগ বাজেটের পুজো হতে চলেছে,
গনেশ পূজা উদযাপন কমিটির আহ্বায়ক হলেন রাজেশ তন্ত্রী তার উদ্যোগেই প্রথম মারুগঞ্জে গণেশ পূজা হয়। এক এক করে এবার আমরা তৃতীয় বর্ষে পদার্পণ এই পুজোর।

