শারদ উৎসব উপলক্ষে দুর্গাপূজার খুঁটি পূজা অনুষ্ঠিত হয়ে গেল মালদার গাজোল থানা রোড ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের। ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের এই খুঁটি পূজার পাশাপাশি একটি সাধারণ মানুষের মধ্যে একটি সচেতনতার বার্তা দেন। যেখানে সেখানে প্লাস্টিক ফেলবেন না যতটা সম্ভব প্লাস্টিক বর্জন করুন ও পরিবেশকে বাঁচান। এই বার্তায় প্রচার করা হয় ক্লাবের পক্ষ্যথেকে। বুধবার দুপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিয়ম নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা ভাবে এ বছর ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের ৩৯ তম দূর্গা পূজার খুঁটি পূজা অনুষ্ঠিত হয়ে।

এই খুঁটি পূজায় উপস্থিত ছিলেন গাজোল স্টেট জেনারেল হাসপাতালের সুপার অঞ্জন রায়, প্রাক্তন বিধায়ক সুশীল চন্দ্র রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের সেক্রেটারি অসিত প্রসাদ। সহ-সম্পাদক চন্দন প্রসাদ, সুকুমার প্রসাদ,স্বরূপ প্রসাদ, রাহুল প্রসাদ, আব্দুল হাসিম, সাগির আনসারী, রেখা প্রসাদ, সহ অন্যান্যরা।

