খুঁটি পুজোর মধ্য দিয়ে নবদিশা মহিলা সমিতির সার্বজনীন দুর্গো পূজোর প্রস্তুতির সূচনা হলো বুধবার। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের শীল বাংলা রোড বারবিশা রাধানগর নবীন সংঘের মাঠে নব দিশা মহিলা সমিতির উদ্যোগে মহিলারা নিজেরাই মিলে কাশি ঘন্টা সাখ বাজিয়ে খুঁটি পূজো সূচনা করেন। ছিলেন ক্লাব সম্পাদিকা সীমা দাস, সভানেত্রী মলিনা দাস, কোষাধ্যক্ষ ভবানী দাস সহ ক্লাবের বাকি সদস্যরা।

এবছর তাদের পুজো ১১ তম বর্ষের বলে জানান,মা বোনেদের এই পুজোয় প্রত্যেক বছরই এলাকার লোকজন ভিড় জমান। থাকছে সাবেকিয়ানা প্যান্ডেলের মন্দির ও মা দুর্গার প্রতিমা।

