অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে সেদ্ধ হয়ে গেল শুঁয়োপোকা। সেই খিচুড়ি দেওয়া হল প্রসূতি এবং শিশুদের। শুঁয়োপোকা নজরে আসতেই শোরগোল মালদার হরিশ্চন্দ্রপুরে। অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয়দের। দীর্ঘদিন ধরেই খাবারে বেনিয়মের অভিযোগ ছিল,বিক্ষোভের মুখে ওই কেন্দ্রের সুপারভাইজার। মেনে নিলেন গাফিলতির কথা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা নিয়ে তৃণমূলকে আক্রমণ বিজেপির। কোন রকম গাফিলতি বরদাস্ত হবে না দাবি তৃণমূলের। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কলমপাড়া এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শনিবার এই বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ গতকাল ওই সেন্টার থেকে প্রসূতি এবং শিশুদের খিচুড়ি দেওয়া হয়ে ছিল। সেই খিচুড়িতে শুঁয়োপোকা সেদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। তা খাবারের সময় নজরে আসে। ওই খিচুড়ি শিশু এবং প্রসূতীরা খেলে বড় বিপদ ঘটে যেতে পারত। স্থানীয়দের অভিযোগ সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মী দীপ্তি ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই খাবারে বেনিয়ম করেন। সুপারভাইজার রুমি মন্ডল সেন্টারে এসে বিক্ষোভের মুখে পড়েন। শুঁয়োপোকার কথা তিনি মেনে নেন। তিনি জানান এই নিয়ে রিপোর্ট দেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। বিক্ষোভকারীদের দাবি ওই কর্মীকে এই সেন্টার থেকে বদলি করতে হবে। প্রসঙ্গত বারবার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারে বেনিয়ম এবং বেহাল দশার ছবি সামনে আসছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *