ক্যারাটেতে পথ দেখাচ্ছে এবার সুন্দরবনও। একটা সময় শুধুমাত্র কলকাতা বা বিভিন্ন শহর লাগোয়া অঞ্চলের ছেলেমেয়েদের মধ্যে ক্যারাটে প্রশিক্ষণের প্রবণতা দেখা যেত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে ভাবনাও। এবার সুন্দরবন এলাকা থেকে ক্যারাটে শেখার পাশাপাশি ক্যারাটেতে রাজ্যে চ্যাম্পিয়ন ঈশান আহমেদ। তার ইচ্ছে আগামী দিনে জাতীয় স্তরে খেলার।উল্লেখ্য গত মাসের শেষ সপ্তাহে কলকাতা স্পেস সার্কেল ক্লাবে অল বেঙ্গল ক্যারাটে ডো এসোসিয়েশন আয়োজিত হওয়া দুই দিনের প্রতিযোগিতায় ক্যারাটে কুমিতে অনূর্ধ্ব ১৪-১৫ ইভেন্টে রাজ্যে প্রথম স্থান অধিকার করলো উত্তর ২৪ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের ঈশান আহমেদ।

ঈশান হিঙ্গলগঞ্জ হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র। তবে শুধুমাত্র ক্যারাটেই নয়, পড়াশোনায় অত্যন্ত মেধাবী। সুন্দরবন এলাকার প্রত্যন্ত গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ঈশান আহমেদ রাজ্য জয়ের পর দেশজয়ের স্বপ্ন দেখছে। এবার তার প্রস্তুতি চলতি বছরের আগস্ট মাসে আয়োজিত হওয়া দিল্লী কিংবা হরিয়ানায় জাতীয় স্তরে রাজ্য তথা প্রত্যন্ত সুন্দরবন এলাকার নাম দেশের তুলে ধরা। ঈশানকে সাফল্যের বীজ বুনতে শুরু করেছে মা সাফিনা পারভীন পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী। ঈশান আগামী দিনে জাতীয় স্তরে খেলতে যাওয়ার জন্য ইতিমধ্যে সব রকম প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজ্য জয়ের পর এবার দেশ জয়ের আশায় স্বপ্ন বুনছে প্রত্যন্ত এলাকার কিশোর।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *