কেরালায় বাংলার পরিযায়ী শ্রমিককে পি*টিয়ে খু*নের অভিযোগে গ্রেপ্তার আসামের দুই যুবক। বুধবার কেরালা থেকে পরিযায়ী শ্রমিকের কফিন বন্ধি দেহ ফিরল কোচবিহার জেলার শালবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের বৈরাগীপাড়া এলাকায়। ফের বাংলার পরিযায়ী শ্রমিককে ভিনরাজ্যে পিটিয়ে মারার অভিযোগ সামনে এসেছে। ঘটনায় আসামের বাসিন্দা দুই যুবককে গ্রেপ্তার করেছে কেরালা পুলিশ।

তবে ঘটনার কারণ ঘিরে রহস্য তৈরি হয়েছে। জানাগিয়েচছে রবিবার সন্ধ্যায়ভ কেরালা রাজ্যের এন্নাকুলাম জেলায় ঘটনাটি ঘটেছে। মৃত ব্যাক্তির নাম প্রতাপ চন্দ্র বর্মন, অভিযিক্তরা প্রতাপের সাথে একটি কারখানায় কাজ করতো বলে জানাগিয়েছে। কেরালায় দেহ ময়না তদন্তের পর এদিন কফিব বন্ধিদেহ বাড়িতে পৌচ্ছায়, মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সাথে দেখা করেন তুফানগঞ্জ দুই ব্লক তৃণমূল সভাপতি নিরঞ্জয় সরকার। পাশে থাকার আশ্বাস দেন তিনি। তুফানগঞ্জ-২ বিডিও অজয় কুমার দণ্ডপাত, পঞ্চায়েত সমিতির সভাপতি শীতলচন্দ্র দাস রা উপস্থিত হন মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে।

