পেটের তাগিদে ভিন রাজ্যে কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। জানা গেছে, বানারহাট ব্লকের দক্ষিণ নুনখরডাঙ্গা এলাকার বাসিন্দা বয়স ৪৫ এর খতিবুর রহমান দীর্ঘদিন ধরে কেরালা রাজ্যে প্যান্ডেল তৈরির কাজ করতেন। ঈদ উপলক্ষে বাড়ি ফেরার জন্য তিনি ইতিমধ্যেই ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন এবং পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও কিনেছিলেন। কিন্তু হঠাৎই কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয় বলে জানা যায়।


ফোন মারফত এই দুঃসংবাদ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। খতিবুর রহমানের পরিবারে রয়েছেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন খতিবুর। এই আকস্মিক মৃত্যুর পর পরিবার কীভাবে আগামী দিনগুলো কাটাবে তা নিয়ে গভীর চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *